বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ৮:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে এবং খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এসব ঘটনা ঘটে।

রাইনাদী কলাগাছিয়া গ্রামে মৃত হাতেম আলীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল প্রধান গেটের তালা কেটে এবং কাঠের দরজা ভেঙে প্রবেশ করে। গৃহকর্তা মো. মানিক ও তার স্ত্রীকে মারধর করে নগদ ১ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার লুট করে।

 

লালুরকান্দি এলাকায় জয়নাল আবেদীন ও মিছির আলীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। জয়নালের বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা, একটি বাটন ফোন, এবং মিছির আলীর বাড়ি থেকে ৭ হাজার টাকা, স্বর্ণালংকার, এবং আট ভরি রূপার অলংকার লুট করে।

 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রেসক্লাব যশোরের সদস্য ও সত্যপাঠের নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলমের আকস্মিক মৃত্যু

পাবিপ্রবি প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

ভর্তি পরীক্ষায় যানজট কমাতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি প্রশাসন

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

ভারতের আহমেদাবাদে ২৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত 

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন

মিশরের আন্তর্জাতিক বই মেলায় রাবি সাবেক শিক্ষার্থীর থিসিস পেপার