শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

প্রতিবেদক
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৬:৩৮ অপরাহ্ন

রিকি শেখ  গোপালগঞ্জ  জেলা  প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সাকিব আহমেদ নামে এক সমন্বয়ক আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার চিত্র। ছবি: সময় সংবাদ
শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বশেমুরবিপ্রবির ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
ছাত্র সমন্বয়ক ওমর শরীফ সরকার অভিযোগ করে বলেন, ‘জুলাই আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ শনিবার পরীক্ষায় অংশ নিতে যান। এ সময় ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাচ্ছিলেন। তখন সোহাগ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ কর্মীরা আমিসহ, সাকিব আহমেদ, মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম এবং বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিক ফয়সাল ও দফতর সম্পাদক শেখ রাসেলের ওপরেও হামলা চালানো হয়।’
পরে ঘটনার প্রতিবাদ ও ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। সহকারী প্রক্টররা ঘটনাটি সামাল দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। রাতে সকল পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

রেজোয়ানের অর্ধ-গলিত লাশ উদ্ধার

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে কাজ করতে হবে: শাহজাহান চৌধুরী

পলাশবাড়ীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাবিপ্রবিতে ছাত্রদল কমিটির সভাপতি পদে ৫ এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা