শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

১৮ বছর পর চট্টগ্রামের প্যারেডে অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল:

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৭:২১ অপরাহ্ন

মুহাম্মদ ইউছুফ|| চট্টগ্রাম থেকে 
দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে অনুষ্ঠিত হবে তাফসিরুল কোরআন মাহফিল। কয়েক স্থানে মহিলাদের বসার ও শোনার জন্য থাকছে পৃথক ব্যবস্থা। প্যারেড ময়দানের চারপাশে এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার করা হবে।
সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মাহফিল শুরু হবে।
মাহফিলের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এতে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের জানান, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 
পাঁচ দিনব্যাপী এ মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবেন জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী ও মাওলানা মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন ইসলামী বক্তা উপস্থিত থাকবেন।
মূল প্যান্ডেলের বাইরে পার্শ্ববর্তী মহসিন কলেজ, কাজেম আলী স্কুল, উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা কলেজসহ কয়েকটি স্থানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া নগরের আন্দরকিল্লা, জামালখান, মেডিকেল কলেজ এবং চকবাজারসহ পার্শ্ববর্তী এলাকায় মাহফিল শোনার ব্যবস্থা থাকবে।
সম্মেলনে জানানো হয়, মাহফিলের মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকবে। এ ছাড়া অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
প্যারেড ময়দানের চারপাশে এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার করা হবে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের জানান, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে অগ্রদূত “তরুণদের স্বপ্ন থেকে বাস্তবের সাফল্য: Digitonica”

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার

ইবি আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক নাজিমুদ্দিন

পবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও একাধিক বিয়ের অভিযোগ

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে ফেইসবুকে ভাইরাল!

জুলাই অভ্যুত্থানে ৫ হাজার মানুষ মারার হুমকি, পবিপ্রবি শিক্ষক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে `গবেষণা মেলা’

ঢাকায় শুরু হলো দেশের অন্যতম বৃহৎ বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘মিঃ ঢাকা – ২০২৫’