শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৯:৪৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে একই দিন রাত আনুমানিক ১০টায় পরিবহন মার্কেট চত্বরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার তদন্তে কর্তৃপক্ষ উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আহত তিন শিক্ষার্থী হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী ও ফোকলোর বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের বর্তমান সদস্য রিমন আহম্মেদ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল

বশেমুরবিপ্রবির বিভাগ ল্যাব পরিদর্শনে ভিসি প্রো ভিসি

দৈনিক ইয়াদ এর সম্পাদক তোফাজ্জল হোসেন আর নেই

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ  অনুষ্ঠিত 

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার শহীদ বিশালের বাড়ি পরিদর্শন

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট

ইরানের পারমাণবিক প্রকল্পে ইসরায়েলের হামলা অবৈধ: সৌদি আরব

নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসের সমাবেশ                                                     

বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে বললেন তারেক রহমান