সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ২:৫৯ অপরাহ্ন

 

ছয় দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি )শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা ইবতেদায়ী শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের আক্রমণ অত্যন্ত অমানবিক এবং ন্যায়বিচারের পরিপন্থী।

ইবতেদায়ী শিক্ষকদের বেতন-ভাতা, চাকরির স্থায়িত্ব ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে তাদের সমস্যার সমাধান করা হোক।

শিক্ষার্থীরা সতর্ক করেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তারা আরও বৃহৎ আন্দোলনের ডাক দেবেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালের কোটিপতি পুলিশ সদস্য আনিছুর রহমান পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশে চাকরি

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

বিএনপি ও যুবদল সংঘর্ষ, নিহত ১, আহত ৫

ডিআইইউ হল শৃঙ্খলায় টাস্কফোর্স গঠন

হাবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর

ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের শিল্পিত স্মরণ

গাজী টায়ারস অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

গাজায় হামলা, সংহতি জানিয়ে রাবি প্রশাসনের সমাবেশ