মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের লাইব্রেরী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ৩:০৪ অপরাহ্ন

স্কুল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘লাইব্রেরিয়ান ভয়েস’র লাইব্রেরী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) লাইব্রেরিয়ান ভয়েসের উদ্যোগে চলমান লাইব্রেরী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর তৃতীয় দিনের কার্যক্রম মির্জাপুর হাই স্কুল অ্যান্ড কলেজে সম্পন্ন হয়েছে।
হামিম হোসাইন’র সঞ্চালনায় প্রোগ্রামের প্রধান বক্তা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা পারুল বলেন “যদি আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলি, তবে আমাদের প্রজন্মই বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে”।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফয়সাল নোমানী তার বক্তব্যে বলেন, “আমরা তরুণরাই পারি এক অনন্য বাংলাদেশ গড়ে তুলতে, যেটি বিশ্বাস করে প্রফেসর ডক্টর ইউনুস স্যারও। তিনি শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত পাঠচক্র আয়োজনের দিকেও গুরুত্ব আরোপ করেন”।
স্কুলের প্রধান শিক্ষক লাইব্রেরিয়ান ভয়েসের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং গ্রন্থাগার সংস্কৃতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে”।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, অভিজ্ঞতা শেয়ারিং সেশন এবং বিজ্ঞানবাক্স প্রদর্শনী। বিজ্ঞানবাক্স প্রদর্শনীতে বৈজ্ঞানিক পরীক্ষা দেখানো হয়, যা পরিচালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী জিএম সাইফুল ইসলাম ও মুশফিকুর রহমান।
এছাড়াও ইভেন্টে শিক্ষার্থীদের জন্য ইংলিশ মজা এবং সতীর্থ প্রকাশনার সহায়তায় পুরস্কারের ব্যবস্থা করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আরও আগ্রহ বাড়ায়। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লাইব্রেরি অ্যাওয়ারনেস ‘লাইব্রেরিয়ান ভয়েস’র সম্পাদক ও উপদেষ্টা ড. কনক মনিরুল ইসলাম এবং নাজিবুর রহমান নাজিম। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাম্পেইন ধারাবাহিকভাবে ঢাকা ও রাজশাহীর সাতটি স্কুলে পরিচালিত হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

শীতার্তদের মাঝে পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের উষ্ণতার আমেজ

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

হাবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর

জাবিপ্রবিতে কমিটি প্রকাশ হতেই ছাত্রদল আহ্বায়ক কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হুমকির অভিযোগ

মেসি এক অমর গল্পের নাম