বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক ক্যাম্পাস তদারকি

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ৮:০৭ অপরাহ্ন

কুষ্টিয়া ইসলাডমী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সকল প্রকার দোকানে তদারকি করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের অঙ্গসংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকাল ৩:০০ টায় জিয়া মোড় থেকে এই অভিযান শুরু হয় এবং ক্যাম্পাসে সকল দোকানে তদারকি করা হয়।

এসময় ক্যাম্পাসের ভাতের হোটেল, মুদি দোকানসহ ছোট বড় সকল দোকানেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভাতের হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্নার করার বিষয়টি লক্ষ্য করা যায় এবং খাওয়া মতো অনুপোযোগী কিছু শাকসবজি দেখা যায়। এছাড়াও মুদিখানার দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ খাবার ও পণ্য লক্ষ্য করা যায়। আবারও কিছু দোকানের পাম্প ওয়েলের ব্যবহার লক্ষ্য করা যায় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও কিছু পণ্যের মেয়াদ উল্লেখ ছিল না পরবর্তীতে কল করে উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই বিষয়ে জানানো হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিতি ছিলেন, সভাপতি ত্বকী ওয়াসীফ, দপ্তর সম্পাদক : নুর হোসেন আল রিফাত, ভোক্তা অধিকার সম্পাদক: সুমন মিয়া, মানবাধিকার সম্পাদক সুমন রানা, আইন সম্পাদক: আব্দুল্লাহ কাফি, নারী সম্পাদক: ঐশী জাহান মুস্কু, কার্যনির্বাহী সদস্য : সম্পা আক্তার, রাশেদ ইসলাম, আদুরী তামান্না এছাড়াও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের অভিযান সম্পর্কে সভাপতি ওয়াসিফ বলেন,‌ ক্যাম্পাসে খাবারের মান ঠিক রাখতে এবং মেয়াদ উত্তীর্ণ খাবার দূরীকরণের লক্ষ্যে আমরা কাজ করছি। ক্যাম্পাসে বারবার বলার পরেও মেয়াদ উল্লেখহীন পণ্য বিক্রয় করা হচ্ছে। এজন্য আজ আমরা এমন পণ্য পাওয়ার পর সরাসরি ফ্যাক্টরি বরাবর কল করি এবং কোনো ভাবেই মেয়াদ উল্লেখ ছাড়া পণ্য ক্যাম্পাসে ঢুকবেনা এবং প্রত্যেক প্যাকেটেই মেয়াদ উল্লেখ রাখার ব্যাপারে হুশিয়ারি দেওয়া হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

আজ থেকে শুরু প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫

বাকৃবির ভেটেরিনারি অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুগ্ধ দিবস পালিত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি রুয়েট উপাচার্যের

রাজশাহী-৫ এর মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

নাগেশ্বরীতে মাদক কারবারি গ্রেফতার

আইনের তোয়াক্কা করছেন না ববি উপাচার্য শুচিতা শরমিন