শনিবার, 1 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়িতে অধ্যক্ষসহ আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৩৪ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লা হেল বাকীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:

কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লা হেল বাকী। তিনি বড়লই গ্রামের মৃত আব্দুল্লা খন্দকারের ছেলে। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেক জোয়াদ্দার। তিনি ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভির গ্রামের মৃত নুরুল জোয়াদ্দারের ছেলে।বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রতাপ চক্রবর্তী। তিনি মধ্য বড়ভিটা গ্রামের কবিন্দ্র চক্রবর্তীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তারা এলাকায় ফিরে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।”

তিনি আরও জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির তদারকি

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

অসহায় বাউফলের আলী হাসান, দানশীলদের কাছে সাহায্যের আহ্বান

যশোরে সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক

ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত

এবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্ববাসীকে ‘লাইভ’ দেখাবে ইরান

হাবিপ্রবির বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে ইসলামী ছাত্রশিবিরের ‘চা-চক্র’ আয়োজন

২০২৪ সালে যাদের হারিয়েছে ববি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’