সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ‘রসায়ন নিয়ে গড়বো দেশ, বিজ্ঞান ও প্রযুক্তির বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 রবিবার (২ ফেব্রুয়ারি) রসায়ন বিভাগের ৪ জন উপদেষ্টা এবং ১৫ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের চেয়ারম্যান মো: ফারুক আহমেদ এবং বাকি উপদেষ্টারা হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল, সহকারী অধ্যাপক হুমায়ুন কাবির এবং সহকারী অধ্যাপক রাসেল আহমেদ। আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন রক্তিম, যুগ্ম আহ্বায়ক দ্বিতীয় ব্যাচের রাকিবুল হাসান রনি এবং একই ব্যাচের মো: মামুন সহ তৃতীয় ব্যাচের মো: শাহরিয়ার ইমন ।

অন্যান্য সদস্যরা হলেন, ১য় ব্যাচের শিক্ষার্থী আলিউল ইসলাম ও প্রীতম কুন্ডু,আল-আমিন,আব্দুল হাদী, ইসরাত হোসেন,২য় ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান সৌরভ, মো: নাইমুল হোসেন,মোছা:শাকিলা খাতুন ও তৌফিক আহমেদ তমাল, ৩র্থ ব্যাচের শিক্ষার্থী মো:সুজন আলী এবং মোছা: মনিরা খাতুন। 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. ফারুক আহমেদ বলেন,“দেশ বিদেশের স্বনামধন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এলামনাই নামে একটি এসোসিয়েশন থাকে। যার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অটুট বন্ধন বজায় থাকে। এলামনাই বা প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের মাধ্যমে নানা সামাজিক ও কল্যাণমূলক কাজ হয়ে থাকে। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে পাবিপ্রবির রসায়ন বিভাগের এক যুগান্তকারী সংযোজন “কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশন-পাবিপ্রবি”। এই এসোসিয়েশনের মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষানবিশদের মধ্যে গড়ে উঠবে এক নিবিড় বন্ধন। পাবিপ্রবির রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র এসোসিশেন এর হাত ধরে বাস্তবায়িত হোক হাজারো স্বপ্নের ফুলঝুড়ি। সেই ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে।”

আহ্বায়ক তানভীর হোসেন রক্তিম বলেন,“একটা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের প্রথম ব্যাচ এর ছাত্র হওয়ার যেমন ভালো দিক আছে তেমন কিছু স্ট্রাগলের গল্পও আছে।নতুন বিভাগের এলামাই গঠনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এলামনাই এর উদ্যোগ এবং কার্যক্রম সমুহ এনালাইসিস করে এবং কমিটির সবার মতামতের ভিত্তিতে ডিপার্টমেন্টে কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আপাতত লক্ষ্য।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শান্ত-মুশির ব্যাটে স্বপ্ন বুনছে বাংলাদেশ, শান্ত পেলেন শতকের দেখা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা অফিসার নিজেই মাদকের প্রেমে!

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ইবিতে সাংবাদিককে মারধর

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে।

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়। 

হাবিপ্রবির তাজউদ্দীন আহমদ হলে মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ

সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী: জামায়াতের আমির