সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে পরীক্ষা দিতে এসে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৩২ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। 
ছাত্রলীগ নেতার খবর পেয়ে রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আইবিএ চত্বর থেকে তাকে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহযোগিতায় মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
আটককৃত ছাত্রলীগ নেতা হলেন, জুবায়ের জিহান বিশ্ববিদ্যালয়ের আইবিএ -এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আইবিএ শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাবা ডা. এফ এম এ জাহিদ হলেন আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জিসানের বহাল তবিয়তে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছে এবং পরীক্ষা দিচ্ছে এরকম তথ্যের ভিত্তিতে রাবি ছাত্রদলের আহবায়ক সদস্য শেখ নুর উদ্দিন আবির, আহবায়ক সদস্য আবির হাসান হিমেল ও শাহরুখের নেতৃত্বে প্রক্টরের এর সাহায্য নিয়ে পুলিশে সোপর্দ করেন তাকে।
পরে প্রক্টর দপ্তরের মাধ্যমে মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশে সোপর্দ করার সময় আইবিএ এর পরিচালক উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের সক্রিয় সদস্য জিসানের সাথে রাজশাহী মহানগর ছাত্রলীগের যোগসূত্র আছে। নিষিদ্ধ সংগঠন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশিক দত্তের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখে এবং গতকাল রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগ তাদের অবৈধ কর্মসূচির অংশ হিসেবে রাতের আঁধারে মিছিল করে এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করে।
এবিষয়ে আইবিএ এর পরিচালক অধ্যাপক শরিফুল ইসলাম জানান, “আমরা ওর রাজনৈতিক কোনো পরিচয় জানতাম না। ও একজন শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে এসেছিল। আজকে কয়েকজন শিক্ষার্থীরা সকালে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হওযায় তাকে পরীক্ষার পর আটক করে। আমি তখন প্রক্টর অফিসকে জানাই এবং তারা আসলে ওর পরীক্ষা শেষে তাকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশ কাছে সোপর্দ করি।
এখন তাঁকে ছাড়িয়ে নেওয়া হয়েছে কিনা প্রশ্নে তিনি জানান, “আমি সাড়ে ৯টার দিকে থানায় ফোন করেছিলাম। ওসি বাইরে থাকায় তাকে ছাড়ার বিষয়ে সেরকম কিছু বলেননি। পরে ভারপ্রাপ্ত কমকর্তাকে ফোন করেও আমি সেরকম কিছু জানাতে পারিনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব

বোনকে নির্যাতনের প্রতিবাদে ভাইকে হত্যা: আল আমিনের মৃত্যুদণ্ড

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে কাঠ পুড়িয়ে কয়লার ভাটা এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে

৩ নং রাজানগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশিকুল ইসলামের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা