সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির ডাস্টবিনে হাসিনার ঘৃণা স্তম্ভের ছবি লাগালো ছাত্রদল

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:১৮ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসের সকল ডাস্টবিনে ছাত্র-জনতার গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি লাগিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনগুলোতে শেখ হাসিনার ছবি লাগিয়ে ‘হাসিনাবিন’ হিসেবে নামকরণ করেছে নেতাকর্মীরা।

এসময় ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান মাহমুদ বলেন, আমরা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান জানান দিতে ক্যাম্পাসের ডাস্টবিনগুলোকে “হাসিনা বিন” এ পরিণত করেছি। এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের ঘৃণা ও প্রতিরোধের প্রতিফলন। স্বৈরাচারীদের বিরুদ্ধে যে বিজয় শিক্ষার্থীরা অর্জন করেছে, তা আমাদের সকলকে সমুন্নত রাখতে হবে! 

তিনি আরো বলেন, আমরা স্পষ্ট করে দিতে চাই—বাংলাদেশের ছাত্র সমাজ কর্তৃত্ববাদী শাসনের পুনরুত্থান মেনে নেবে না। কেউ হয়তো ডাস্টবিনে ময়লা ফেলবে না, কিন্তু “হাসিনা বিনে” ঠিকই সবাই ময়লা ফেলবে। পরিশেষে এটাই বলতে চাই, কোনও ভারত বাদ না, পাক বাদ না, এক বাংলাদেশ জিন্দাবাদ

 

কর্মসূচিতে উপস্থিত হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম ইমন বলেন, আমরা লক্ষ্য করেছি, শেখ হাসিনার ছবি ডাস্টবিনে রাখার ঘটনায় তথাকথিত সুশীল নাগরিকরা নমনীয়তা দেখাচ্ছেন এবং সমালোচনা করছেন। আমরা সেই সমালোচনার বিপক্ষে অবস্থান নিয়েছি। শেখ হাসিনা গত ১৭ বছরে মাফিয়া চক্রের মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে ফ্যাসিজম কায়েম করেছেন। তিনি হাজারো ছাত্রজনতাকে খুন করেছেন। তার প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাই আমরা পুরো ক্যাম্পাসের ডাস্টবিনে তার ছবি সংযুক্ত করেছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

লাখাইয়ে ডেভিল হান্টের অভিযানে যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

আইনের ছায়ায় বেআইনি খেলা: আখাউড়ার সোহাগকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

পাবনায় শেখ হাসিনা ট্রেন হামলা মামলা: হাই কোর্টে সব আসামি খালাস

গোপালগঞ্জে আরও 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত