মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রংপুরে অনুষ্ঠিত হলো NUSDF স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৫

প্রতিবেদক
খাদিজাতুল তাবাসসুম লিজা, এনসিএইচই প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৫৫ পূর্বাহ্ন

রংপুরে দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত  হলো স্কিল ডেভেলপমেন্ট সামিট । NUSDF এর আয়োজনে ১ ফেব্রুয়ারি (শনিবার) রংপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের শৈল ভবনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় ৩০০ জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত নিজেদের ক্যাম্পাস থেকে প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং পান না। এই ঘাটতি পূরণ করতেই NUSDF বাংলাদেশ এর যাত্রা শুরু ২০২০ সালে করোনাকালীন সময়ে রিয়াজ হোসাইনের উদ্যোগে। ইতোমধ্যে ঢাকায় ৪ বার, চট্টগ্রামে ২ বার এবং রংপুরে দ্বিতীয়বার এটি সফলভাবে আয়োজন করা হলো।

আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, উদ্যোক্তা হওয়ার দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং কর্পোরেট জগতে প্রবেশের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

NUSDF-এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুল হোসাইন জানান, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধি করার মাধ্যমে তাদের চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।”

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এমন একটি দক্ষতা উন্নয়নমূলক আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সত্যিই এক অনন্য সুযোগ। স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি তারা নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্স ছাত্রলীগের ৮ লাখ টাকার অধিক জামানত আত্মসাৎ, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চু*রির ঘটনায় গ্রেপ্তার-৪, ১৩টি ল্যাপটপ উদ্ধার

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিউজপেপার অলিম্পিয়াড

শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা

ইবিতে আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনাসভা

সফলতার ১০ চাবিকাঠি: যেভাবে বদলে যাবে আপনার জীবন