বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আনন্দ উল্লাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর বেলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে সমবেত হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এ বি এম জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোছা. শাহনাজ বেগম বলেন, একটা লাইব্রেরির প্রাণ হলো তার পাঠক। আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো আপনারা বেশি বেশি গ্রন্থাগার এসে এটিকে প্রাণবন্ত গ্রন্থাগার হিসেবে গড়ে তুলবেন। সীমিত সম্পদের ব্যবহার নিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। লাইব্রেরিতে সবাই আসুন, সেবা নিন। আমাদের ভুল ত্রুটি থাকলে ধরিয়ে বা পরামর্শ দিন।

কোষাধক্ষ্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাঠককে লাইব্রেরিতে যেতে হয়। বর্তমান যুগে ছাত্ররা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরি সার্চ করে বই পড়ে। আমরা এদিক থেকে একটু পিছিয়ে আছি। আশা করি আগামী দিনগুলোতে আমরা ইলেকট্রনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে লাইব্রেরিকে পরিচালনা করতে পারবো। এদিকে প্রশাসন নজর আছে এবং লাইব্রেরিকে সেই আদলেই গড়ে তুলবো।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আমাদের লাইব্রেরির বিভিন্ন সিস্টেম তেমন উন্নত না, সেগুলো উর্ধ্বতন করার জন্য শক্তিশালী কমিটি গঠন করে প্রস্তাব সুপারিশ করা দরকার। উপাচার্য, ট্রেজারার, আমি মন্ত্রণালয়ে গিয়েছি লাইব্রেরিকে বর্ধিত করার জন্য। দশতালা বর্ধিত ভবন নির্মাণ করা হবে। আমি মনে করি পশ্চিম-উত্তর বঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী হবে বাংলাদেশের সেরা লাইব্রেরি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

কুবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি অব্যাহত নান্দাইলে

ময়মনসিংহে ৬ ডাকাত সদস্য গ্রেফতার

জয়েন্টের ব্যথা শুধু বয়সের সমস্যা নয়, প্রতিকারে দরকার সচেতনতা

বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

ডিআইইউ’র বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. তানিয়া মান্নান

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণে প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও অপপ্রচারের প্রতিবাদ

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত 

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান