শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৪ শিক্ষার্থী হাসপাতালে

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৭ পূর্বাহ্ন

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত ৪ ছাত্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন সহপাঠিরা। এঘটনায় একজন প্রক্টর আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুক্রবার দিবাগত গভীর রাত (রাত ১টা) দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। তবে কি কারণে এই সংঘর্ষ-তা এখনো নিশ্চিত করেনি কোনো সূত্র। দায়িত্বশীল কেউ ফোন ধরছেন না। তবে বিভিন্ন সূত্রের ভাষ্যমতে এখনো সংঘর্ষ চলছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুরের মধুখালী ও পটুয়াখালীর ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তবে কি কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ তা নিয়ে মুখ খুলতে চাননি কেউ।

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন-যবিপ্রবির সিএসই ২য় বর্ষের ছাত্র ফাহিম ফয়সাল (২৩)। তিনি সিরাজগঞ্জ শহর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তফিকুল ইসলাম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোকষা গ্রামের বদিউর ছেলে। তিনিও সিএসই-২য় বর্ষের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের ছাত্র ফরিদপুরের মধুখালীর সুকুমার দাসের ছেলে ইমন দাস সৈকত ও পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে মনিরুল ইসলামের ছেলে রাফিন আফসারকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি-একজন প্রক্টরও আহত হয়েছেন। তবে তার নাম জানাতে পারেনি নির্ভরশীল কোনো সূত্র। অপর কয়েকটি সূত্রের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কম্পিউটার সায়েন্সের কয়েকজন শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারপরই শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

সার্জারি বিভাগের ডাক্তার বিচিত্রা মল্লিক জানিয়েছেন, আহতদের সকলের মাথায় আঘাত লেগেছে। সকলকে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কা মুক্ত।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করলেন বাকৃবির শিক্ষার্থীরা

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

ফতুল্লা থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করল যবিপ্রবি প্রশাসন

ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সিসিএস শাখার নতুন কমিটি গঠন

দুপুর ২টার আগেই তালা মাদ্রাসায়, জেনেও ব্যবস্থা নেয় না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত দুই জন আহত

ইউএনওর বিদায়ী সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

ভবিষ্যতের নেতৃত্ব শ্রমের মূল্য বোঝে: মে দিবস উপলক্ষে মাভাবিপ্রবি ছাত্রদের ভাবনা