মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্রয়লার পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৩৫ অপরাহ্ন

ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ব্রয়লার পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ও মানু ফার্মসের সহযোগিতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পশুপালন অনুষদের অনুষদীয় কনফারেন্স হলে ওই প্রশিক্ষণের আয়োজন করেছে বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগ। এ সময় প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক সুবাস চন্দ্র দাস।

 

পোল্ট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বাপন দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির রিসার্চ সেন্টার (বাউরেস)-এর পরিচালক ড. মো. হাম্মাদুর রহমান, ময়মনসিংহ শাখার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম এবং মানু ফার্মসের প্রতিষ্ঠাতা ও সিইও মুহাম্মদ শাহীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের প্রায় ৩০ জন খামারি, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, একসময় এক কেজি ওজনের মুরগি উৎপাদনে প্রায় এক বছর সময় লাগত। আর এখন ৩০ দিনেই একটি মুরগির ওজন দেড় কেজির বেশি হয়। অন্যদিকে, এমন লেয়ার আছে, যেগুলো বছরে ৩২০টির বেশি ডিম দেয়। এই উন্নতির পেছনে পোল্ট্রি বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

প্রশিক্ষণ সমন্বয়ক অধ্যাপক সুবাস চন্দ্র দাস বলেন, বাকৃবির পোল্ট্রি ফার্মে প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে ব্রয়লার পালন করা হচ্ছে, যেখানে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ও অন্যান্য আনুষঙ্গিক অ্যাডিটিভ ব্যবহার করা হয়নি। এগুলো ব্যবহার ছাড়াই খুব সুন্দর ব্রয়লার উৎপাদন করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ধানসিঁড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবার

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

রাবি কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

বশেফমুবিপ্রবি’র নতুন ভিসি ঢাবি অধ্যাপক ড. মোঃ রোকোনুজ্জামান।

পবিপ্রবির ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফির উদ্যোগে কুয়াকাটা সৈকতে বীচ ক্লিনিং

নেত্রকোণায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা রফিক খান মিল্কীর নেতৃত্বে বর্ণাঢ্য

ভিসির নির্দেশে করা মামলার সাক্ষী হয়ে বাগিয়ে নিলেন প্রক্টরের পদ

কুবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও পরিসংখ্যান বিভাগ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের কৃষি: উদ্ভাবন ও অভিযোজনই হতে পারে উত্তরণের পথ

নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু