শনিবার, 15 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবি গ্র্যাজুয়েটদের বাদ রেখেই বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কমিটি গঠন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪১ অপরাহ্ন

আজ  শনিবার (১৫ ফেব্রুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থীরা  সদ্য ঘোষিত বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ২০২৫-২৬ সেশনের  কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানান এবং  মানব বন্ধন করেন

শেকৃবি কৃষি অর্থনীতি ছাত্র সমিতির  অভিযোগ শেরেবাংলা কৃষি  বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সুকৌশলে ও পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে । 

 

গতকাল ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় মোঃ আহসানুজ্জামান লিন্টুকে সভাপতি  ও  গোলাম হাফিজ কেনেডি কে সেক্রেটারি করে ২০২৫-২০২৬ কার্যনির্বাহী ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন উক্ত সংগঠনটি। এই কমিটি সারা বাংলাদেশের কৃষি অর্থনীতি অনুষদের গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দুইজনকে স্থান দেওয়া হয়েছে। অন্যদিকে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ জন এবং সভাপতি ও সেক্রেটারি পদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি  অর্থনীতিবিদদের  নিয়োগ দেওয়া হয়েছে। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা কমিটি বাতিলের দাবি জানিয়ে প্রেস ব্রিফিং ও মানববন্ধনের আয়োজন করেন।

 

প্রেস ব্রিফিং এ  শিক্ষার্থীরা বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদ দেশের কৃষি ও অর্থনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পূর্ববর্তী বিভিন্ন আন্দোলন ও কর্মকাণ্ডে শেরেবাংলার শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি ছিল। তবে এই ধরনের অবদান সত্ত্বেও কমিটিতে তাদের যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া হয়নি। তারা আরও উল্লেখ করেন যে, এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত বিভাগীয় সমন্বয় ও সহযোগিতার পরিবেশকে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

 

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা তাদের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, বৈষম্যমূলক কমিটি তারা মানতে প্রস্তুত নন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে কমিটি বাতিল করে পুনরায় সুষ্ঠু ও ন্যায্যভাবে কমিটি গঠনের আহ্বান জানান। শিক্ষার্থীরা আরও বলেন, যদি তাদের দাবি মানা না হয়, তাহলে তারা আরো ব্যাপকতর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।

 

এই ঘটনায় শেকৃবি কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সভাপতি এম.এম  হামিদুর রহমান হিমেল বলেন,  “বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ২০২৫-২৬ সেশন তাদের যে কমিটি ঘোষণা করেছে সেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি অর্থনীতি গ্রাজুয়েটরা আশানুরূপ ভাবে জায়গা পায়নি। কমিটিতে দেখা গেছে একটা স্বার্থান্বেষী মহল তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একপাক্ষিক কমিটি দিয়েছে।আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অর্থনীতি ছাত্র সমিতি এই কমিটিকে ভালোভাবে গ্রহণ করি না। দেশের গুরুত্বপূর্ণ কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা এখানে ওতপ্রোতভাবে জড়িত থাকার কথা ছিল।কমিটির প্রসারের জন্য পদ সংখ্যা বৃদ্ধি করা হলেও সেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ খুবই নগণ্য দেখা গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি।আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি সঠিক পর্যালোচনা না করে এই কমিটি চলতে থাকে তাহলে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ অসহযোগিতা করব।তিন আরো উল্লেখ করেন যে সদ্য ঘোষিত কমিটির মহাসচিব  বর্তমানে পিএসসি’র একজন সদস্য। তিনি সাংবিধানিক ভাবে এই পদে থাকতে পারেন না এবং পূর্ববর্তী সভাপতি সাজ্জাদুল ইসলাম ও মহাসচিব মিজানুল হক কাজল যারা সরাসরি  ফ্যাসিস্ট দের সহযোগী ছিলেন তারা এই সমিতির সদস্য পদে নৈতিকভাবে থাকতে পারেন না “।

 

এই ঘটনায় শেকৃবি কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম নিলয় বলেন, “এই কমিটি গঠনের আগে মোট বিশ বার মিটিং হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো তথ্যই দেওয়া হয়নি। এটি সম্পূর্ণভাবে অস্বচ্ছ ও একপাক্ষিক প্রক্রিয়া। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থী হিসেবে এই ধরনের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। পূর্ববর্তী আলোচনাগুলোতে আমাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে আমরা অবশ্যই আমাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরতাম। কিন্তু আমাদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।আমাদের এই আন্দোলন সারা দেশের কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থীদের সমর্থন পাবে এবং আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হবে”।

 

এইচ.এম হাসান

শেকৃবি প্রতিনিধি

01571335282

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত