সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী নুসরাত জাহান দোলনা গ্রেপ্তার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৩৫ পূর্বাহ্ন

কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেত্রী নুসরাত জাহান দোলনাকে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ফুলবাড়ী থানার একটি দল তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

নুসরাত জাহান দোলনা ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, সাম্প্রতিক অভিযানের মুখে আত্মগোপনে থাকা দোলনা গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়িতে চলে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে প্রথমবারের মতো একুশে বইমেলা আয়োজন করছে প্রশাসন

প্রথম ধাপের ভর্তি শেষে বুটেক্সে ৫১ শতাংশ আসন ফাঁকা

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

রূপগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ পালন   

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: ধ্বংস ১,৫০০ বাড়ি, ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

মাভাবিপ্রবির ঐতিহ্যবাহী দীঘি বাঁচাতে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ