মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৫০ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও তৈরি করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আলম মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার গোপালপুর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত মো. আলম মিয়া সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম রেজা।

পুলিশ সূত্রে জানা গেছে, চার দিন আগে মো. আলম মিয়া তাঁর টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কটূক্তি করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

Devil Fish’ Invasion: How an Aquarium Pet is Devastating Bangladesh’s Rivers

আদমজী বিহারী ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে দেশিও অস্ত্র ও মাদক উদ্ধারসহ দুই নারী আটক

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা জাতীয় নাগরিক পার্টি যশোরের

মুক্তির উল্লাস বইয়ের মোড়ক উন্মোচন

দীর্ঘ অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে পবিপ্রবির  শিক্ষক বরখাস্ত

ফুটবল খেলাকে কেন্দ্র করে ডিআইইউতে সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ, বেড়েছে শূন্য আসন

ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ(র:) পাঠাগার উদ্বোধন