বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে ফেয়ারওয়েল এবং রসায়ন নাইট অনুষ্ঠিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৩০ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ১০ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটা বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে শুরুতে শহীদের স্মরণে এক মিনিটে নীরবতা পালন করা হয়েছে। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান মো: ফারুক আহমেদের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ ফজলুর হক। 

 

উক্ত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, “বিশ্ববিদ্যালয়ের জীবন হচ্ছে তোমার সবচেয়ে স্বর্ণময়ী সময় । এক সময় বিশ্ববিদ্যালয় নিয়ে গল্প করবে। এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাবে। এক্সট্রা কারিকুলাম এর সাথে যুক্ত থাকবে। জীবনের একটা গোল থাকা উচিত। সেই গোল টা হচ্ছে একটি হচ্ছে জাগতিক অপরটি হচ্ছে আধ্যাত্মিক। ধর্মীয় দিক থেকে সমাজে ভালো মানুষ হওয়া সবচেয়ে জরুরী। জাগতিক দিক থেকে ক্যারিয়ার প্ল্যান হওয়া উচিত। আমাদের জনসংখ্যা কে রিচোর্সে ট্রান্সফার করতে পারলে। আমরা প্রচুর পরিমাণে বেনিফিট হব। যেটা উন্নত বিশ্বের দেশগুলো করে থাকে। তিনি ২০২৪ সালের রসায়নে কে নোবেল পেয়েছেন । কোন ফিল্ড থেকে পেয়েছেন এ সম্পর্কে বলেন । তিনি আরো বলেন জিন, ডিএনএ,প্রোটিন এবং রিচার্স সম্পর্কে । “

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। সর্বশেষে অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যা মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ববির প্রথম উপ-উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়নে এ্যাম্বুলেন্স প্রদান

ইরান-ইসরায়েল সংঘাতের আড়ালে গাজায় ৮৭০ জনকে খুন করেছে ইসরায়েল

বাকৃবিতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, সেনাবাহিনীর অভিযানে মোটরসাইকেল উদ্ধার