শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামের চরাঞ্চলে উন্নয়ন দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:২৮ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডপে চরাঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চর উন্নয়ন কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন এবং চর এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা, বলেন, “চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ বাড়ানো জরুরি। এ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে আলাদা একটি মন্ত্রণালয় গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা দরকার। পাশাপাশি, বন্যা ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখা, বলেন, “চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও অবহেলার শিকার হচ্ছে। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে বিশেষ পরিকল্পনা নিতে হবে। দীর্ঘদিন ধরে চরবাসী চরবিষয়ক একটি আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়ে আসছে, যা বাস্তবায়নের জন্য আমরা একযোগে আওয়াজ তুলবো।”

সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা বলেন, “চরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দিতে হবে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এখানকার মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।”

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, “প্রতিবছর বন্যা ও নদীভাঙনে আমাদের ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যায়। যদি আমাদের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়, তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সম্পাদক রাসেল সরকার প্রিন্সসহ আরও অনেকে। তারা সকলেই চরাঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব, চর উন্নয়ন কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সোহরাওয়ার্দী কলেজে মাহবুবর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি এন্টি ড্রাগ সোসাইটির

কুড়িগ্রামে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ: ৬৬ লাখ টাকার বাজেটে বিতর্কের ঝড়

সোনাগাজী থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, ৫ দিনেও মেলেনি খোঁজ

নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার 

রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত – সিইসি

শিক্ষককে অপমান, অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি