রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৭ অপরাহ্ন

 

সিলেটের জৈন্তাপুরে কাটাগাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে; তার নাম দেলোয়ার, যিনি ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ডিবির হাওরের বাসিন্দা। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে কাটাগাং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সড়কে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ