রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:২৭ অপরাহ্ন

১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায়   ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন বরিশাল  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তিনি তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রথমবার বরিশাল  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ।

 তিনি বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের বিভাগে সংকটের মাঝেও বড়  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে ফেলে প্রথম হয়েছে এই কৃতিত্ব এই শিক্ষার্থীর নিজের। তিনি আরও বলেন, প্রতিবছর আমাদের বিভাগ থেকে জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়। 

হালিমাতুস সাদিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের রহমান কবির ও নাসিমা আক্তার দম্পত্তির কন্যা। হালিমা ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে  বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে। তিনি এসএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসি পাস করে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

সফলতার বিষয়ে হালিমাতুস সাদিয়া সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন, ” দোয়ায় আমি ১৭ তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। বাবা-মা’র অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা আমি আজ এই পর্যায়ে এসেছি। সাথে সাথে আমার সহপাঠী ও আত্মীয় সজন সকলের দোয়া ও ভালোবাসা আমার এই অর্জন বলে জানান তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

ইবিতে “তারুণ্যের” শীতবস্ত্র বিতরণ

ভাইরাল হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ছাত্রদল নেতা সজিব

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

হাবিপ্রবির বিভিন্ন স্থাপনা থেকে মুজিব ও শেখ হাসিনার নাম ভেঙে ফেললো শিক্ষার্থীরা

রংপুরে শেকৃবি শিক্ষকের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক