সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৩৫ অপরাহ্ন

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লোহাগাড়া পুলিশের অভিযানে ছয় রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও একটি নাইন এম এম বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) লোহাগড়া থানা পুলিশের এসআই (নিঃ) সুমন হওলাদার এর নেতৃত্বে এসআই (নিঃ) মাসুদুর রহমান ও এএসআই (নিঃ) ইলিয়াস ব্যাপারি সঙ্গীয় ফোর্সসহ ডেভিল হান্ট, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপনসূত্রে জানতে পারে লোহাগড়া থানার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের কুন্দসী গ্রামের জনৈক মোঃ খলিলুর রহমান এর বসত বাড়ীর পশ্চিম পাশে মেহগনি বাগানে কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামীদ্বয় দৌড়ে পালোনোর চেষ্টা কালে লোহাগড়া থানা পুলিশ আসামি বাবুল শেখ ধলা বাবুল (৪২) বিপুল শেখ (৩৫), উভয় পিতা- দেলোয়ার শেখ, সাং- মঙ্গলহাটা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে আটক করে। ঘটনাস্থলে সাক্ষিদের উপস্থিতে বাবুল শেখের দেহ তল্লাশী করে ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ একটি 9MM বিদেশী পিস্তল জব্দ করা হয়। উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, বাবুল শেখের বিরুদ্ধে ১৪টি মাদক মামলাসহ সর্বমোট ১৭টি মামলা এবং তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আসামীদ্বয় এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিতি আছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র সার্বিক দিকনির্দেশনায় আরো অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবারের বিরুদ্ধে অভিযান শুরু

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন

ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের বেতন বকেয়ায় মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহীনি মোতায়েন 

যবিপ্রবিতে গুচ্ছ পরীক্ষায় ‘সি’ ইউনিটে আসন পড়েছে ১৫৫৯ শিক্ষার্থীর

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কুলারে নেই ফিশারিজ; শিক্ষার্থীদের ক্ষোভ

ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

ধরিত্রী দিবস ২০২৫-এ ঢাকায় ‘Walk For The Earth’ — তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার অঙ্গীকার