সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবি প্রশাসনের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন কর্মকর্তার সৌজন্য সাক্ষাত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:০৯ অপরাহ্ন

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ এর প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল ও অন্যান্য কর্মকর্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাইকমিশন কর্মকর্তা সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। এসময় তাঁরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে রাবির শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রাবি ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একটি ইনফরমেশন সেশন আয়োজন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় নবাগত ইউএনওর যোগদান

পাবিপ্রবিতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের গুনতে হলো দ্বিগুণ ভাড়া

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

পাবিপ্রবিতে স্পোর্টস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শান্ত বর্মন

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবির নেতৃত্বে শাকিল-অঙ্কুর

ছাত্র-শিক্ষক মিলে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি