সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকেই হুমকির অভিযোগ ইবির সহ-সমন্বয়কের বিরুদ্ধে

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৫৩ অপরাহ্ন

ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহ-সমন্বয়ক সায়েম আহমেদের বিরুদ্ধে। সায়েম আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগকারী বাঁধন বিশ্বাস স্পর্শ সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

এ ঘটনায় সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের কাছে অভিযোগ দেন বাঁধন। অভিযোগে তিনি বলেন, ‘গত ২২ তারিখ (বুধবার) আমার একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে সায়েম আহমেদ আমাকে হুমকি দিয়েছেন। তাই আমার জীবন এখন ঝুঁকিতে আছে। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে উক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাই।’

 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গত ১৮ ফেব্রুয়ারি ইবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশের বক্তব্যে কয়েকজন সহ সমন্বয়ক হামলার বিষয়ে ছাত্রদলের নাম বলেননি। এই নিয়ে ফেসবুকে নিজ টাইমলাইনে পোস্ট দেন বাঁধন।

 

এতে তিনি লিখেন, তা বড় ভাইয়েরা, আপনাদের চোর বলার কারণ একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি! গত পরশুদিন কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপরে ছাত্রদলের সন্ত্রাসীদের নৃশংস আক্রমণের পরবর্তীতে আমাদের ইবি ক্যাম্পাসে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল হয়। উক্ত মিছিলের ব্রিফিংয়ে শুধু সুইট ভাই ছাত্রদলের নাম উচ্চারণ করেছিলেন, আপনারা কেউ কিন্তু করেননি। কারণ আপনারা সকল স্থানে সুবিধা নিয়ে চলতে চান। সত্যকে সত্য বলার মানসিকতা থাকতে হবে বড় ভাইয়েরা(ও সরি চোর বড় ভাইয়েরা)।’

 

এই পোস্টের জেরে ২২ ফেব্রুয়ারি বাঁধনকে শেখ রাসেল হলের সামনে ডেকে নেন সহ-সমন্বয়ক সায়েম। এসময় তিনি বাঁধনকে হুমকি-ধামকি দেন বলে অভিযোগ বাঁধনের।

 

ভুক্তভোগী বাঁধন বিশ্বাস বলেন, আমি ফেইসবুকে পোস্ট দেওয়ায় সায়েম ভাই আমাকে ডেকে হুমকি ধামকি দিয়েছে। আমার পরীক্ষা আছে বললেও আমাকে ছাড়েনি। আধা ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এই নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটার বিচার চাই।

 

সহ-সমন্বয়ক সায়েম আহমেদ বলেন, আমাদের সংগঠনের সিদ্ধান্ত ছিল যে, আমরা ছাত্রদলের নাম উল্লেখ করবো না। কিন্তু পরে সুইট ভাই বিভিন্ন কারণে ছাত্রদলের নাম উল্লেখ করছে। যারা ছাত্রদলের নাম বলেনি বাঁধন তাদের চোর বলেছে। তাই এ বিষয়ে ওর সাথে আমরা কথা বলেছি। ও যেহেতু নিরাপত্তা শঙ্কায় অভিযোগ দিয়েছে। ছাত্র উপদেষ্টা আমাদের ডাকলে আমরা তার সাথে এ বিষয়ে বসবো।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, আমি বিষয়টি এখনো পুরোপুরি জানি না। তবে অভিযোগ যেহেতু দিয়েছে তাই প্রশাসন কোনো সিদ্ধান্ত নিলে আমরা সহযোগিতা করবো। সে যদি সত্যি দোষী হয় তাহলে আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। কারণ সবাই আন্দোলন করেছে। কোন আন্দোলনকারীর সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে না।

 

ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমি শুনেছি এমন একটি অভিযোগ অফিসে দেওয়া হয়েছে। অভিযোগ পত্রটি আমি এখনো দেখিনি। আগামীকাল (মঙ্গলবার) অফিসে গিয়ে অভিযোগটি দেখে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

 

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে বাঁধনের সাথে আমার আগে কথা হয়েছে। অভিযোগ আগে দেখি, তারপরে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিবো।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা

মোল্লা কলেজের নারী শিক্ষার্থীর বাজে অঙ্গভঙ্গি, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

আইনজীবী সাইফুল হত্যায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি

আরাফার ময়দানে মহানবীর ভাষণেই রচিত হয়েছিল মানবাধিকারের প্রথম ঘোষণাপত্র

১৪ বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কাউন্সিল, ৫ সদস্যের কমিটি

স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু”র ৯ম বর্ষপূর্তি উদযাপন

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ