মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আগামী ২৮ ফেব্রুয়ারি বাকৃবিতে অনুষ্ঠিত হবে ‘সংবাদপত্র অলিম্পিয়াড’

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৪৪ পূর্বাহ্ন

দেশের সবচেয়ে বড় পত্রিকা ভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এবার ময়মনসিংহ অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আঞ্চলিক পর্বটি ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

 

প্রতিযোগিতায় ৩য় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হবে— ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) এবং ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।

 

এছাড়াও সকল অংশগ্রহণকারী সনদপত্র ও সৌজন্য উপহার পাবেন। আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য টি-শার্ট, মেডেল ও সনদপত্র থাকবে, পাশাপাশি তারা জাতীয় পর্বে অংশগ্রহণেরও সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য লিংকে প্রবেশ করতে হবে (https://tickhost.site/event/nno-season4/)।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশসেরা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন ১ লাখ টাকা, মিডিয়া ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক হলেন ড. মো: ফরহাদ বুলবুল

নারায়ণগঞ্জ জেলার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীতে বিশাল কর্মী সম্মেলন 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের কৃষি: উদ্ভাবন ও অভিযোজনই হতে পারে উত্তরণের পথ

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপনার মৃত্যুর পর আপনার স্মার্টফোন কী বলবে?

বিভাগীয় সাংবাদিকতা: চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আরপিইউজের সম্মেলন

ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই আটক, জনতার গণধোলাই

যবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল