মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৩৮ অপরাহ্ন

দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,
নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী ও ধর্ষকদের দ্রুত বিচার, জেল পলাতক আবরার ফাহাদের খুনিকে গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে তালাইমারিতে এসে শেষ হয়। 
এসময় “ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না”, “আমার মাটি আমার মা, ধর্ষকদের দিবো না” “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই”, “আমার ভাই কবরে খুনি কেন বাইরে”,
“আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না”, 
“ধর্ষক ঠিকানা এ বাংলায় হবে না”, “চাঁদাবাজির ঠিকানা এ বাংলায়”, “দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ”, “আবরারের হত্যাকারী হুশিয়ার সাবধান”, “আমার সোনার বাংলায় ধর্ষকের কোন ঠাই নাই” এসব স্লোগান দিতে দেখা যায়।
এসময় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদি মারুফ বলেন,
ধর্ষকরা যে যেখানেই থাকুক তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমরা গতকাল জানতে পারি আবরার ফাহাদের খুনি জেল থেকে পালিয়ে গেছে। সে কীভাবে জেল থেকে পালালো? এ দেশের আইন কী দ্বায়িত্ব পালন করেছে? এ দ্বায়িত্ব পালনে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। এবং আবরার ফাহাদের হত্যাকারীকে দ্রুত আটক করতে হবে। 
এসময় তিনি আর বলেন, “অপারেশন ডেভিল হান্টে শুধু চুনোপুটিদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু রাঘববোয়ালদের তারা ছেড়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে দিতে চায়, ছাত্রসমাজ যদি একমত থাকে আপনারা পালানোর যায়গা পাবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের জানিয়ে দিতে চায় রাষ্ট্রের যে মহান দ্বায়িত্ব আপনারা কাধে নিয়েছেন তা সঠিকভাবে পালন করুন।” 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পেটের সমস্যায় বারবার ওষুধ নয়, ইসবগুলের ভুসিই হতে পারে সেরা বিকল্প

মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে ইউরোটেক্সের শ্রমিকদের অবরোধ

পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জীববৈচিত্র্য সংরক্ষণে ‘সংবাদ সম্মেলন ও নগর যুব সংলাপ’ অনুষ্ঠিত

মজসিদ ভেঙ্গে মন্দির নির্মাণ কারী দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়

যশোরে ছেলের হাতে বাবা;চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যার

বক্তব্য মনঃপুত না হওয়ায় এক শিক্ষার্থীকে অবরুদ্ধ করল আইন বিভাগের শিক্ষার্থীরা

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক

রাবিতে প্রথমবারের মতো একুশে বইমেলা আয়োজন করছে প্রশাসন

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল