বুধবার, 26 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:০২ অপরাহ্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন নির্বাচন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ করা হয়। তবে নির্বাচনের পর নানা অনিয়মের অভিযোগ উঠেছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। নির্বাচন প্রক্রিয়া শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে, যেখানে মোট ২১৬ জন ভোটারের মধ্যে ১৯৬ জন অংশগ্রহণ করেন। নির্বাচনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মাছুদ রানা রিয়াজ (সহ সভাপতি), মশিউর রহমান সরকার (যুগ্ম সাধারণ সম্পাদক), এবং মো: ওমর ফারুখ মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক)। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় পরবর্তীতে। এতে সভাপতি পদে ৮০ ভোট পেয়ে দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে আমিনুল ইসলাম বিদ্যুৎ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে ফারুখ খন্দকার বিজয়ী হন। সভাপতি পদপ্রার্থী মাহমুদুল হাসান রাকিব অভিযোগ করেন, “ভোটগ্রহণ ক্যাম্পাসে হলেও, ভোটের ব্যালটবক্সটি গোপনে একটি আনঅফিসিয়াল গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। আমরা বারবার অনুরোধ জানালেও ক্যাম্পাসে ভোট গণনা করতে দেওয়া হয়নি। গেস্ট হাউসে পৌঁছানোর পর, আমাদের সকল প্রার্থীদেরকে অন্য একটি কক্ষে রেখে, কেন্দ্রীয় প্রতিনিধিরা নিজেদের মতো করে ভোট গণনা করেন। এমনকি, ফলাফল ঘোষণার আগেই কিছু প্রার্থীর সমর্থকেরা বিজয়ী স্লোগান দিতে শুরু করে, যা ভোট গণনার স্বচ্ছতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে।” সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার গালিবও অভিযোগ করেন, “এ নির্বাচনে একাধিক অনিয়ম দেখা গেছে। সদস্য ফর্ম বিতরণের সময় সাবেক ছাত্রলীগের অনেক কর্মীকে ফর্ম দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজন সিভি ড্রপকারী নেতা ছিলেন। ছাত্রলীগের কর্মীরা সদস্য ফর্ম গ্রহণ করায় আমরা নির্বাচনে অংশ নিতে চাইনি, তবে তারা জোরপূর্বক আমাদের নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছেন। নির্বাচনের সময়ও ভোট গণনা স্থলে আমাদের উপস্থিতির সুযোগ দেওয়া হয়নি, এমনকি নিরপেক্ষ এজেন্টদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি।” এ ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার বিষয়ে গভীর প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজে এই অনিয়ম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছাত্ররা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিষদে রাবির ৪ মুখ

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

কৃষি গবেষণায় নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ব্র্যাক চেয়ারম্যান

মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে ইউরোটেক্সের শ্রমিকদের অবরোধ

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৫০০ টাকা ধার নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত