বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:০৯ পূর্বাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এছাড়া ছাত্র কল্যাণ ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, ভলিবল ও অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি এর আগে অনুষ্ঠিত অন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফিও প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া ও শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শারীরিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক মনোভাবকে বিকশিত করার সুযোগ পায় বলে মনে করেন আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে প্রতি বছর এমন আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি

ফুলবাড়ীতে অটো রিক্সা ভ্যান চালক দলের কর্মী সভা অনুষ্ঠিত 

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ করা মানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

পবিপ্রবির কবি সুফিয়া কামাল ও ফজিলাতুন্নেছা ছাত্রী হলে নবীনবরণ অনুষ্ঠিত

ইবিতে প্রো-ভিসি হয়েও পরিবহন প্রশাসক পদ আঁকড়ে আছেন তিনি!

মাভাবিপ্রবিতে মার্চ ফর মাকসু কর্মসূচি

হবিগঞ্জে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেঃ বন্যার আশঙ্কা

বেপরোয়া কিশোর গ্যাং

রাত পোহালেই বুটেক্স ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ১৫ ভর্তিচ্ছু

ঢাকা স্টার্টআপ অ‍্যাক্সিলারেটর প্রোগ্রামে চ‍্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নেতৃত্বে থাকা কোর্সেলো