শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়ম বহির্ভূত পতাকা উত্তোলন ও জনপ্রিয় হিন্দি গানে উল্লাস

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ১:১৯ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানা হয়নি জাতীয় পতাকা উত্তোলনের যথাযথ নিয়ম এমনকি বিদ্যালয়ে উল্লাস করতে দেখা যায় জনপ্রিয় হিন্দি গানের সাথে।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন শোক দিবসে শহীদদের স্মরণে এবং শোক পালনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখার সরকারি নির্দেশনা থাকলেও তা মানেননি উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নে অবস্থিত মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বজরা ইউনিয়নের পূর্ব কালপানি বজরা ব্যাপারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

এদিকে, তদারকির অভাবে জাতীয় এসব দিবসে রাষ্ট্রীয় নির্দেশনা উপেক্ষা করার উদাসীনতা দেখা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ক্লাস্টারের।

 

ঐদিন ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) সরজমিনে মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সাউন্ড বক্সে দেশাত্মবোধক গান বা শহীদের স্মৃতি বিজড়িত গান বাজানোর পরিবর্তে হিন্দি গানের সাথে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা যায় এবং জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম থাকলেও তা পুরো উত্তোলন করে রাখা হয়েছে।

পূর্ব কালপানি বজরা ব্যাপারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টার দিকে গেলে দেখা যায় জাতীয় পতাকা পুরো উত্তোলন করে রেখে একটি বেসরকারি সংস্থার ব্যানারে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে।

 

উক্ত বিষয়ে মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হককে ফোন দিলে তিনি প্রতিবেদককে বলেন, আপনি বিদ্যালয়ে থাকেন আমি আসতেছি বলে ফোন কেটে দেন। পরে ওনি এসেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের উপর আক্রমনাক্তক কথা ও লাঞ্চিত করেন। এবং শুক্রবার কেনো গণমাধ্যম কর্মী বিদ্যালয়ে আসবে সে বিষয়েও বিভিন্ন প্রশ্ন তোলেন।

 

এসব বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন এর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তার কোন সাড়া পাওয়া যায়নি। 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার বলেন, বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা ফরহাদ হোসেনকে বলা হয়েছে।

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবস টি যথাযথ নিয়মে পালনের নির্দেশনা দেওয়া হলেও কেন তা মানা হয়নি বিষয়টা দেখার জন্য প্রাথমিক শিক্ষা অফিসার কে বলা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের ফাতেমা, বাঁচার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, প্রয়োজন উন্নত চিকিৎসা

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের ১০৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৭৮,৯৯৪ জন

ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার 

যবিপ্রবি দিবসে এন্টি ড্রাগ সোসাইটির সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় সভা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা