বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের সকল অফিসে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো অফিসে প্লাস্টিক বোতলের ব্যবহার পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত “ট্রান্সবাউন্ডারি মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেশন ইন ফিশ অ্যান্ড অ্যাকুয়াটিক ফুড চেইন অ্যালং ব্রহ্মপুত্র রিভার” শীর্ষক একটি সেমিনারে এমন নির্দেশনা দেন তিনি।

 

উপাচার্য আরো বলেন, এই সেমিনারের প্রতিপাদ্য থেকে স্পষ্ট যে, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারজনিত কারণে খাদ্যশৃঙ্খল দূষণের দিক থেকে ভারত ও বাংলাদেশ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

এসময় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. হারুনুর রশীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সহ-গবেষক ও সহযোগী অধ্যাপক ড. কাইজার আহমেদ সুমন। অনলাইনে বক্তব্য দেন ভারত থেকে রাজদীপ দত্ত (সহ-গবেষক) এবং ভুটান থেকে গীতা দাহল (সহ-গবেষক)।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়ক অধ্যাপক ড. মো. শামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. শাহরোজ মাহেন হকসহ আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

রাজশাহী পুঠিয়ার শিলমাড়িয়ায় আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরন

সাকিব-তামিম দ্বন্দ্বের ছায়া কি পড়ছে নতুন নেতৃত্বেও?

ভালো মানের গবেষণায় প্রণোদনা ও এওয়ার্ড পাবে শিক্ষার্থীরা: যবিপ্রবি উপাচার্য

আওয়ামী লীগের ভুল ছিল, সরকার স্বৈরাচারী হলে জনগণ সায় দেয় না -আবদুল হামিদ

বিএনপির বুদ্ধিজীবীরা পজিশন বদলাবেন — পিনাকি

চেকে দিবা না ক্যাশে দিবা? চাকরি প্রার্থীকে যবিপ্রবির কর্মকর্তা মুকুল

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

প্রজেক্ট সমৃদ্ধি: পুরোনো কাপড়ের নতুন গল্পে বদলাচ্ছে জীবনের অধ্যায়

টোল আদায় শুরু, শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে