শুক্রবার, 28 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্যাম্পাস বন্ধের আগেই ইবিতে চুরি, নিরাপত্তা শঙ্কা

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১১ অপরাহ্ন

গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরের বেড়া ভেঙে দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানের প্রায় ১৬ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল সংলগ্ন ‘রাজু স্টোরে’ এ চুরির ঘটনা ঘটে। ক্যাম্পাস বন্ধের আগেই এমন চুরির ঘটনায় শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।

 

দোকান মালিক রাজু হোসেনের সাথে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় নিতি দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের দরজা ও দোকানের পেছনের টিনের বেড়া ভাঙা দেখতে পায়। পরে তিনি দোকানে ঢুকে দেখেন দোকানের সব মামলা এলোমেলো অবস্থায় পড়ে আছে। এতে তার নতুন কিনে আনা ৭ হাজার ৫০০ টাকার সিগারেট, ৫ হাজার ৫০০ টাকার সাবান শেম্পু, কয়েক বক্স পানি, কেক এবং অন্যান্য মালামাল চুরি হয়েছে বলে জানান রাজু। এতে তার প্রায় ১৬ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়েছে বলা জানান তিনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে প্রক্টর এসে দোকান পরিদর্শন করে যান।

 

দোকান মালিক রাজু হোসেন বলেন, আমি গরিব মানুষ। দোকানে অল্প টাকার মালামাল এনে তা বিক্রি করে আবার মালামাল আনি। আমি দোকানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতি মাসে ভাড়া দেই। কিন্তু তারা আমার দোকানের কোনো নিরাপত্তা দেয় নি। কারা চুরি করেছে সেটা দেখারও ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের একটা সিসি ক্যামেরা আছে সেটাও নষ্ট। আমি রমজান উপলক্ষে নতুন মালামাল উঠিয়েছি। কিন্তু তা সব চুরি করে নিযে গেছে। এখন আমি আবার মালামাল কেনার টাকা কোথায় পাবো। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর ক্ষতিপূরণ চাই।

 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চুরির ঘটনা শুনে প্রক্টরসহ আমরা দোকান পরিদর্শনে গিয়েছি। গিয়ে দেখেছি যে বেড়া ভাঙা এবং কিছু মালামাল চুরি হয়েছে। এখন এই চুরি ঠেকানো আমাতের জন্য কষ্টকর। আর ওইখানে কিছু লেবার এবং বহিরাগত ছেলেপেলে আসে। আমরা রাজুকে বলেছি যে তুমি একটু খোজ নিযে দেখো চোর পাওয়া যায় কিনা। আর সিসি ক্যামেরা নষ্টের বিষয়ে প্রশাসনকে বারবার বলেছি। কিন্তু প্রশাসন ঠিক করতেছে না।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আমি দেখেছি। তবে ওর দোকানটা খুব নড়বড়ে। রাজুরে বলে এসেছি যে দোকানের বেড়ে একটু শক্ত করে দিতে। আর ও যেইদিন সিগারেট কিনে আনছে সেদিন রাতেই চুরি হইছে। সেক্ষেত্রে হয়তো ওর পরিচিত লোকজনই চুরি করেছে। আর ওখানে কিছু বহিরাগত ছেলেপেলে আসে। আর চুরির বিষয়ে আমরা কিভাবে ক্ষতিপূরণ দিবো। ওর দোকানে ও শক্ত করে বেড়া দেয় নি। একটু টান দিলেই বেড়া খুলে যায়। এছাড়া সিসি ক্যামেরার বিষয়ে আইসিটি সেল কাজ করছে।

 

উল্লেখ্য, এর আগে বন্ধের মাঝে হলের গ্রীল কেটে কম্পিউটার চুরি, প্রভোস্ট কোয়ার্টারে চুরিসহ বিভিন্ন সময়ে ক্যাম্পাসে চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

নড়াইলে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

উৎসবমুখর পরিবেশে ইবিতে দোল উৎসব উদযাপন

তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

ঊষার ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব

ময়মনসিংহে ব্যাগ ভর্তি করে মোবাইল লুটের পর দোকানে নতুন তালা দিলেন দুর্বৃত্তরা

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

পোরশায় জামাতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

ডিআইইউ সাংবাদিক সমিতির উদ্যোগে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত