শুক্রবার, 28 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সম্পাদক জুয়েল

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সম্পাদক জুয়েল 

রাবি প্রতিনিধি :
‘এসো মিলি মাটির টানে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে শেরপুর জেলা সমিতি’র নতুন কমিটি। এতে মো. আতিক তালুকদার কে সভাপতি ও মো. জুয়েল মিয়াকে কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ২০২৫-২৬ সালের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি- শেখ আল মামুন, মাহবুবা সুলতানা বৃষ্টি, মোয়াজ আল কায়কোবাদ, 
যুগ্ম সাধারণ সম্পাদক- কানন হাসান অর্নব, সাব্বির আহমেদ, সাদ আহমদ, অর্থ সম্পাদক- সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক- মুশফিকুর রহমান সানি, সহ সাংগঠনিক সম্পাদক- সাগর তালুকদার, আমিনুল ইসলাম।
কমিটির অ্যালামনাস, শিক্ষকবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদ্য সাবেক সভাপতি আজহারুল ইসলাম রাজা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. হাবিবুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ), বিশেষ অতিথি অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস (সমাজকর্ম বিভাগ), অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান (দর্শন বিভাগ), সহযোগী অধ্যাপক মো. আরিফুল ইসলাম (রাজশাহী কলেজ), সহযোগী অধ্যাপক কে. এম. মাহফুজুর রহমান (রাজশাহী কলেজ)। উপস্থিত সকলে শেরপুর জেলা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং শেরপুর জেলা সমিতির সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। 
নতুন কমিটির ঘোষণা করে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, শেরপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমিতি সর্বদা কাজ করবে বলে আমি মনে করি। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে জেলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কাজ আরো বৃদ্ধি করতে হবে। সবাই একসাথে মিলেমিশে কাজ করলে যেকোনো বিষয়ে উন্নতি সম্ভব। তাই আমরা সকলে একসাথে কাজ করবো এবং শেরপুরকে নিজেদের কাজের দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবো। 
তিনি আরো বলেন, এই সমিতির উপদেষ্টা পরিষদ, অ্যালামনাস এবং সকল সদস্যদের নিয়ে একসাথে কাজ করবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সমাজে কল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আশা ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রাকিবুল ইসলাম ও রাহাত হাসান

যবিপ্রবি এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পোরশায় আন্তর্জাতীক নারী দিবস পালিত

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো: গণধোলাইয়ের পর দুই কিশোর গ্যাং সদস্য আটক

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু

উদ্বোধন হলো আরএমপি কালচারাল ক্লাব

পাহাড়িদের প্রতি ‘আদর’ অভিযানের নাম দিয়ে উত্তেজনা

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

ইবির ট্যুরিজম বিভাগে অসুস্থ ও মৃত্যুদের স্মরণে দোয়া মাহফিল