শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নাম পরিবর্তন

প্রতিবেদক
ALAOL Karim
শনিবার, ১ মার্চ ২০২৫ - ৯:১৫ পূর্বাহ্ন

আলাওল করিম ফয়সাল , জাককানইবি প্রতিনিধি:

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামকৃত দুটি আবাসিক হলের নাম পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘বিদ্রোহী’ এবং ‘শিউলিমালা’। শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে, ছাত্রদের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল এবং ছাত্রীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘শিউলিমালা’ হল রাখা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারের নামও পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং শেখ মুজিব হলের নামফলক ভেঙে ফেলেন। এরপর ৫ ফেব্রুয়ারি বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ও ম্যুরাল অপসারণ করা হয়। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হলগুলোর নাম এবং স্কয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত