শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবারের বিরুদ্ধে অভিযান শুরু

প্রতিবেদক
ALAOL Karim
শনিবার, ১ মার্চ ২০২৫ - ২:১৪ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর দ্বিতীয় গেট সংলগ্ন হোটেল গুলোতে রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ, হোটেলের পরিবেশ পর্যবেক্ষণ ও খাবার মান উন্নয়ন সম্পর্কে জানতে মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা ভূমি অফিস । শনিবার (১ মার্চ ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট সংলগ্ন হোটেল গুলোতে অভিযান চালাতে দেখা যায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের । এই সময় অভিযান পরিচালনার প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : মাহবুবুর রহমান । অভিযান পরিচালনার সময় প্রথমে ত্রিশাল বাজারের কিছু দোকান এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন চারটি হোটেলে অভিযান পরিচালনা করা হয় । এতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাবারের দোকান গুলোতে পঁচা-বাসী খাবার ও নোংরা পরিবেশ থাকার অভিযোগে মাস্টার কাকার হোটেলকে ১০০০ টাকা জরিমানা করা হয় । এই বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান বলেন, “রমজান উপলক্ষে ত্রিশালের বিভিন্ন হোটেল ও দোকান গুলোতে খাবারের মান নিয়ন্ত্রণে আমরা অভিযান চালাচ্ছি। বিশ্ববিদ্যলয় সংলগ্ন হোটেল গুলোতে পঁচা-বাসী খাবার রাখার অভিযোগে এখানেও অভিযান চালাই। এখানে আমরা একটা হোটেলকে ১০০০ টাকা জরিমানা করি , একই সময় অন্যান্য হোটেল গুলো আমাদের উপস্থিতি টের পেয়ে তৎক্ষণাৎ হোটেল গুলো থেকে অসামঞ্জস্য সবকিছু সরিয়ে ফেলে । যার দরুন আমরা হাতেনাতে কিছু ধরতে পারিনি । তাই বাকি হোটেল গুলোকে আমরা হোটেলের পরিবেশ ঠিক রাখতে এবং পঁচা-বাসি খাবার যাতে না রাখে, সে বিষয়ে সতর্ক করলাম । এছাড়া আমাদের এইসব অভিযান জনসাধারণের মৌলিক অধিকার রক্ষায় অব্যাহত থাকবে” ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত
ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবলো যাত্রীবাহী নৌকা

অনতিবিলম্বে ক্রেডিট ফি কমানোর দাবি হাবিপ্রবির বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর

বরগুনা জেলার পিপি এডভোকেট নুরুল আমিনের সনদ ভুয়া, আইনজীবী মহলে বিতর্ক

ইবিতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক ক্যাম্পাস তদারকি

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন