বৃহস্পতিবার, 6 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বেরোবিতে এমআইএস বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ - ১০:৪৪ অপরাহ্ন

হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে এমআইএস বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও মুয়াজ্জিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুল আলম, সহকারী অধ্যাপক শামসুল আলম, প্রভাষক মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া, খাদিজা শারমিন অন্তরা ও আফসানা মিমি। এছাড়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও মুয়াজ্জিন। হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদের খতিব রকিবুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতার জানাজার সম্পন্ন

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

ভারতের আহমেদাবাদে ২৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত 

ছুটির সময় ডাইনিং বন্ধ থাকায় শিক্ষাথী ও ম্যানেজারের উপর নেতিবাচক প্রভাব

আবারও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক জরুরত বানানো হলো বিএনপিকে: সারোয়ার তুষার

বরগুনা জেলার পিপি এডভোকেট নুরুল আমিনের সনদ ভুয়া, আইনজীবী মহলে বিতর্ক

নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবীতে মানববন্ধন

শেকৃবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত