রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ৪:৫৬ অপরাহ্ন

মোঃ সোহেল রানা:

 

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে প্লাবন (১৮) ও সৌরভ (১৯) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

রবিবার ( ৯ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার উলিপুর- চিলমারী সড়কে এ দূর্ঘটনা ঘটে৷

 

নিহত সৌরভ উপজেলার পান্ডুল ইউনিয়ের ঢেকিয়ারাম গ্রামের বক্কর আলীর ছেলে ও প্লাবন একই এলাকার বকিয়ন আলীর ছেলে।

এবং দুজনেই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, ওই ২ মোটরসাইকেল আরোহী চিলমারী থেকে বাসার উদ্দেশ্যে আসছিলো এরমধ্যে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীর পাতা উলিপুর-চিলমারী সড়কে পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘনটাস্থলেই সৌরভ মারা যায় এবং প্লাবনকে অসুস্থ অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

 

তবে ট্রাকটির বিষয়ে কোন তথ্য জানাননি প্রত্যক্ষদর্শীরা।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা যায় নি। পরিবারের লোকজন চাইলে আইনগত সহায়তা করা হবে

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

শিক্ষক বহিষ্কারের ঘটনায় পক্ষপাত মূলক তদন্তের অভিযোগ শেকৃবি ছাত্রদলের

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ জন অধ্যাপক

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাল্লার পাঁচ গ্রামে ফিরে এলো আলো, তিন বছরের অন্ধকার কাটলো

স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে না: জাকের পার্টির রবি

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ