সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
shafiel alam sumon
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ৯:০১ অপরাহ্ন

শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ:

 

ময়মনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে।  সোমবার (১০মার্চ) ত্রিশাল উপজেলা প্রশাসনের  পরিকল্পনা ও বাস্তবায়নে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ

 

মাছ চাষে এআই  প্রযুক্তির ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে হয়।  এ পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আ্যকুয়াকালচার ৪.০ প্রযুক্তির অটোমেশন ডিভাইস ও ভার্টিকাল এক্সপানশন প্রযুক্তির সমন্বিত ব্যবহারে পুকুরের সামগ্রিক চলমান ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এমন পদ্ধতি গ্রহণের মূল উদ্দেশ্য অল্প জায়গায় কিভাবে ৩ থেকে ৪ গুণ মাছ উৎপাদন করা যায় এবং ম্যানুয়াল লেবার বা কায়িক শ্রম এর পরিমাণ কমানোএক‌ একর জমির একটি পুকুরে এই প্রযুক্তির ব্যবহারে সেন্সর ও অন্যান্য প্রযুক্তিগত সামগ্রিক ক্রয় ও ইনস্টলমেন্টে খরচ হবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা

 উদ্বোধন কালে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, দেশে সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ময়মনসিংহে। সেইক্ষেত্রে আমাদের এই নতুন উদ্ভাবন প্রকল্পটি মাছ চাষে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে

 তিনি আরো বলেন, এ প্রকল্পটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে, এই উপজেলার ১২টি ইউনিয়নে এই প্রকল্পের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালানো হবে। যাতে করে মাছ চাষীরা এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ, বেড়েছে শূন্য আসন

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তন: নতুন নামে পার্ক, হল ও স্কয়ার

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

শাহীন চাকলাদারকে কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তকরণে আদালতের রায়

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত