মঙ্গলবার, 11 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের মাসদাইর এলাকায় অপূর্বর বাড়িতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম নিরবসহ আরও অনেকে। ছাত্রদল নেতাদের মাধ্যমে ফোনে অপূর্বর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, “আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বড় কিছু নেই।” তিনি আশ্বাস দেন, “আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করব এই ঘটনার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় আনা হয়। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব।”

তারেক রহমান আরও বলেন, “বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। আপনাদের কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।” প্রসঙ্গত, গত ৯ মার্চ রাত সাড়ে ১০টায় চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তর্কের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল কর্মী অপূর্ব। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত সম্রাটকে (২৫) গ্রেপ্তার করে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কবিতা: ডিসেম্বরের মেয়ে তিথি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

মনের আনন্দে ধান কাটছে কৃষক

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইদের আগে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবির ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির ক্লাব-সংগঠন