সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদ; বিতরণ হবে ১ হাজার কোরআন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ১১:১৭ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর প্রতিবাদে 'কোরআন অবমাননার ভয়াবহ শাস্তি' শীর্ষক সেমিনার ও ১ হাজার পিস কোরআন বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হবে। 
কোরআন বিতরণ অনুষ্ঠান ও সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমদ, অনুবাদক, আল কুরআন (লন্ডন একাডেমি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য মো. মশিউর রহমান বলেন, মহাগ্ৰন্থ আল কোরআন পৃথিবীর সকল মুসলমানের প্রাণের স্পন্দন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কোরআন পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। রাবিতে কুরআন পোড়ানোর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সবার মাঝে কোরআনের সুমহান বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সহস্রাধিক কোরআনুল কারীম বিতরণের এই আয়োজন করেছে। আমরা অস্থিতিশীল পরিস্থিতির পরিবর্তে শান্তিপূর্ণভাবে কোরআন বিতরণের মাধ্যমে কোরআনের সুমহান বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর চক্রান্তকারিদের বলতে চাই, কোরআনের বিরুদ্ধে লেগে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চক্রান্ত সফল হবেনা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত কোরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দাবি আদায়ে সকল প্রকার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

নওগাঁর পোরসায় দুই মাদক ব্যবসায়ী সহ এক গরু চোর আটক

ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান

ইবির ছাত্রী হলে ঢুকে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা পেল পদোন্নতি 

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি