বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির শিখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ১২:৪৮ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক সংগঠন শিখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা, ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎

‎মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় আটশত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক, ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান ও বঙ্গবন্ধু হলের সহকারী হল প্রভোস্ট মো: আল-ফাহাদ ভূইয়া সহ সংগঠনটির সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো: মেহেরফ হোসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ‎

‎উপ- উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল আলীম স্বচ্ছ, দ্বিতীয় স্থান অধিকার করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে পরিসংখান বিভাগের তপু ইসলাম। ‎

‎ইফতার মাহফিলে এসে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, শিখা মানে আলোকিত করা, আমরা আশা করি যারা এ সংগঠন চালাচ্ছে তারা এ ক্যাম্পাসকে আলোকিত করবে। আজকে আমরা যেমন সকল ভেদাভেদ ভুলে সবাই একসাথে একই ইফতারি নিয়ে বসে আছি ঠিক তেমনই আমরা যেনো সবাই একসাথে মিলেমিশে চলতে পারি। এসময় তিনি আরও বলেন, তোমরা যারা কুইজ প্রতিযোগিতার জন্য মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে একটু হলেও পড়াশোনা করেছো এবং যা শিখেছো সেখান থেকে সাজেশন নিয়ে জীবন পরিচালনা করবে এটাই প্রত্যাশা করি। ‎ ‎

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খাদ্য প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা: বন্য খেজুর থেকে তৈরি ভিনেগার

খুবিতে শেষ হলো সংগঠন মেলা, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রোটারেক্ট ও বাঁধন

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভর্তি পরীক্ষার পূর্বের রাতে বর্ণাঢ্য সাজে বাকৃবি

ক্যাম্পাস সাংবাদিকদের জন্য স্বতন্ত্র ওয়েজ বোর্ড চালুর দাবি জবিসাসের সা. সম্পাদক মাহতাব লিমনের

এসপি, ওসির স্বাক্ষর জাল করে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরীঃ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো

আট দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন