শুক্রবার, 8 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

প্রতিবেদক
বরগুনা জেলা প্রতিনিধি
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ - ৫:৪৮ অপরাহ্ন

বরগুনা জেলা প্রতিনিধি 

বরগুনার তালতলীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন বিএনপি 

 

বৃহস্পতিবার(৭ই নভেম্বর)সকালে উপজেলা বিএনপি দু’টি কার্যালয়ে পৃথক পৃথক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু করেন।

 

বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা বিএনপির আহবায়ক মোঃশহিদুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছগির হোসেন,হুমায়ূন কবির,উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ,যুগ্ম আহবায়ক সরোয়ার,আতিকুর রহমান অসিম,জিয়া মঞ্চের আহবায়ক জাকির খলিফা,ছাত্রদল ও যুবদল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।অন্য দিকে যুগ্ম আহবায়ক শামীম আহমেদ এর সভাপতিত্বে ও আব্দুল কাদের জোমাদ্দারের সঞ্চালনায়,বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক,যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া রিয়াজুর ইসলাম,ছাত্রদের সদস্য সচিব মোঃজহিরুল ইসলাম সহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন,ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল,যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল,তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল।অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

 

 

বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।বিএনপি সরকারের আমলে এ দিনটিতে সরকারি ছুটি ছিল।আওয়ামী লীগ সরকার এ ছুটি বাতিল করে।আওয়ামী শাসনামলে দিবসটি স্বচ্ছন্দে উদযাপন করতে পারেনি দলটি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাধবপুরে শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়। 

দাবি আদায়ে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

যশোর সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতার জানাজার সম্পন্ন

ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ, ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

বাকৃবিতে বিজয় দিবসের বর্ণিল আয়োজন

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস