শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজিত

প্রতিবেদক
Farhan Hossain
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

গবি প্রতিনিধি:

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি মাঠ পর্যায়ে অধিকতর জ্ঞান অর্জনের লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহাজদপুরে অবস্থিত সরকারি দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটাতে এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজিত হয়। 

পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ ট্যুরটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষক ডা. জামিনুর রহমান ও ডা. নওশীন অঞ্জুম মৌ। 

 

মিল্কভিটা ভ্রমনের মাধ্যমে শিক্ষার্থীরা  দুধ সংগ্রহ ও প্রক্রিজাতকরণের মাধ্যমে কিভাবে বিভিন্ন দুগ্ধজাত পন্য  তৈরি করা হয় তা সচক্ষে দেখতে পান এবং এ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করেন।

পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মির্জা সাকিব বলেন, ‘আমরা আমাদেরকে অনেক সৌভাগ্যবান মনে করি কারণ এটি আমাদের প্রথম ইন্ডাস্ট্রিয়াল ট্যুর। আজ মিল্কভিটা ভিজিটের মাধ্যমে আমরা এমন অনেক কিছু জানলাম যা আগে কখনও দেখিনি আমরা। বলতে গেলে ইহা আমাদের জন্য অনেক ভালো একটি অভিজ্ঞতা’। 

 

ট্যুরের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা পাথালিয়া বাথানভুমি পরিদর্শন করেন। 

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষক  ডা. মো. জামিনুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার  সুযোগ করে দেওয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও এনিমেল প্রোডাকশন বিভাগের পক্ষ হতে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও পরবর্তী ব্যাচগুলো ক্রমান্বয়ে এ সুযোগ পাবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমাদের ইন্টার্ন শিক্ষার্থীরা যাতে ইন্টার্নশীপের সুযোগ পায় সে বিষয়ে অনুষদের পক্ষ হতে পুনরায় যোগাযোগ করা হবে’।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

যবিপ্রবির কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে

বাগমারায় ৫ প্রতারক গ্রেপ্তার

হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স”

নারীর আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ