বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চরাঞ্চলের নারীদের উন্নয়নে নারীদের প্রত্যককে উদ্যোক্তা হয়ে উঠতে হবে: ফারুক ই আজম

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ৯:২৭ অপরাহ্ন

চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে নাগেশ্বরীতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মার্চ (বুধবার) বিকেল ৩:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বীর প্রতীক ফারুক ই আজম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে নিজেদের পাশাপাশি পরিবারেও আর্থিক সহায়তা প্রদান করতে পারবেন। নারীদের উদ্যোক্তা হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; বেজওয়ানুর রহমান, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রামীণ অর্থনীতির অগ্রগতিতে নারীদের ভূমিকা অনস্বীকার্য। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সেলাই মেশিন বিতরণ কর্মসূচি সেই উদ্যোগেরই একটি অংশ।” অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “নারীদের আর্থিকভাবে সক্ষম করে তুললে সমাজের সামগ্রিক উন্নয়ন আরও সহজ হবে। আমরা চাই চরাঞ্চলের নারীরা শুধু গৃহিণী নয়, উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করুক। আজকের এই উদ্যোগ সেই স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।” তিনি কুড়িগ্রাম জেলার উন্নয়নের জন্য বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। মেশিন পেয়ে নারীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, সেলাই মেশিন পেয়ে তারা এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এবং নিজেদের ও পরিবারের জন্য নতুন করে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা এই আয়োজনের সাক্ষী ছিলেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয়রা, যাতে চরাঞ্চলের নারীরা আরও বেশি করে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত

দূর্ঘটনায় লাশ হয়ে বাড়িতে আসলো চঞ্চল

রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুলের নিয়োগ অবৈধ, উপাচার্যের কড়া জবাব

জবিস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আকাশ-মিঠু

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সীরাত কনফারেন্স আয়োজন

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে চান কিউবা মিচেল

পবিপ্রবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গবিতে বিভিএসএফের প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আরাফাত-রুম্মান

গাইবান্ধা জেলা পরিষদের এডিপি প্রকল্পে পলাশবাড়ীতে ব্যাপক অনিয়মের অভিযোগ

ইবি শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সভাপতি অনিন্দ্য, সম্পাদক সায়েম