বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ৯:২২ অপরাহ্ন

বহুতল ভবনে আগুন ধরা, সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে সবাইকে নিরাপদভাবে বের করা, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসাসহ জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ সব কিছু সরাসরি মহড়ার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ দিলো যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ বুধবার সকাল ১১ টায় যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল প্রাঙ্গণে এই অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ। তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় আগুন লেগে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এজন্য আমাদের এসব গুরুত্বপূর্ণ মূহুর্ত কিভাবে মোকাবেলা করতে হবে এই প্রশিক্ষণ থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। মহড়ার অংশ হিসেবে বহুতল ভবনে আগুন ধরলে সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে কিভাবে সবাইকে নিরাপদভাবে বের করতে হবে, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসা, ক্ষতিগ্রস্থদের জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ, গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে নিভাতে হবে সব বিষয়ে নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মো. নাজমুস সাকিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌশলী মিজানুর রহমান, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের সহকারী পরিচালক কুতুব উদ্দিন চিশতী, প্লানিং কর্মকর্তা আবু হেনা জুনাইদ ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চার বছর পর খুবিতে সংগঠন মেলা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান সরকারি জমি উদ্ধার

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের কৃষি: উদ্ভাবন ও অভিযোজনই হতে পারে উত্তরণের পথ

হল প্রভোস্টের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ ৩ আসামি গ্রেফতার

কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা

হত্যা মামলায় শ্রমিক লীগের সভাপতি ও যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

ইবিতে ক্লাসরুম নিয়ে টালবাহানা করায় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন