বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

মোঃ সোহেল রানা:

 

কুড়িগ্রাম জেলার উলিপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবীব রানা (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ ১৩ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে উলিপুর বাজার থেকে থানা ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আহসান হাবীব রানা থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামানিকের ছেলে। তিনি উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

 

 

এর আগেও গত বছরের ২৭ অক্টোবর রাত ১০ টায় কুড়িগ্রাম পৌর শহর থেকে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

 

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

কুড়িগ্রামে বিএনপির বিশাল জনসভা: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

পোরশায় ৭তম জাতীয় ভোটার দিবস উদযাপন

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

হাবিপ্রবির বিভিন্ন স্থাপনা থেকে মুজিব ও শেখ হাসিনার নাম ভেঙে ফেললো শিক্ষার্থীরা

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

বুটেক্সে আইটিইটির সদস্য সংগ্রহ ও নবায়ন বুথের উদ্বোধন

অন্যায় আবদারকে অপচেষ্টা বিবেচনা করা হবে: রাবি উপাচার্য