শনিবার, 2 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ২ নভেম্বর ২০২৪ - ২:১২ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সপ্তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় মীর মোশাররফ হোসেন ভবনের বিভাগের কক্ষে বর্ণাঢ্য  অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক  মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদুল আনাম। আরো উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক সাহিদা আখতার, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান। এছাড়াও অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অন্যান্য বর্ষের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সাহিদা আখতার নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো স্বাধীন মত প্রকাশের জায়গা। এখানে তুমি জীবনের সর্বোচ্চ পর্যায়ে যেতে আবার জীবন ধ্বংস করার সমস্ত উপকরণ এ জায়গায় আছে। ভর্তি পরীক্ষার দীর্ঘ যাত্রার পর বিশ্ববিদ্যালয় জীবনে পর্দাপণ করেছো। তোমাদের কাছে পরিবারের অনেক প্রত্যাশা। তোমরা পরিবার ও বিভাগের সুনাম উজ্জ্বল করবে

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আমাদের বিভাগে বিভিন্ন সীমাবদ্ধতা আছে। কিন্তু তার মাঝেও কোনো সেশন জট নেই। এই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। তোমরা বিশ্বিবদ্যালয়ে নতুন এসেছো। আমি বিশ্বাস করি তোমরা সবাই সৎ, যোগ্য ও পরিশ্রমী। কর্মজীবনে তোমরাও তোমাদের দক্ষতার পরিচয় দিবে। এখানে আসার পথটা সবার একরকম ছিলোনা। হয়তো ভবিষ্যতেও সবার পথচলা মসৃণ হবেনা। কিন্তু তার মাঝেও এগিয়ে যেতে হবে। কখনো হেরে যাওয়া যাবে না। আমরা সবাই মিলে এই পরিবারকে সামনে এগিয়ে নিবো। তোমরা যেকোনো সমস্যায় বিভাগের শিক্ষকদের জানাবে। আমরা সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন, আইন বিভাগের শিক্ষার্থীরা প্রায় প্রতিটি পেশায় যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আইন প্রয়োজন। তোমরা আইন শিখবে এবং আইন মেনে চলবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল পরিচয় আছে। তারার বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে আছেন। তোমরাও পড়াশোনা শেষে সফলতা অর্জন করবে। সকলের জন্য আমার দরজা সবসময় খোলা। আমি চাই তোমরা সবজায়গায় নেতৃত্বের আসনে যাবে।

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে ক্লাস শুরু হয়েছে। এদিন বিভিন্ন বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে দুই এলাকাবাসীর  সংঘর্ষে আহত ৫০

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত

জন্মদিনে শহীদ ওয়াসিমের স্মরণে ববিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন।

৩ দফা দাবীতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা, সমাধান চায় রাজপথে

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড

ঢাকার বুকে একখণ্ড দিনাজপুর: মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের

যবিপ্রবির ৩২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান