শনিবার, 2 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক শিমুল, সদস্য সচিব রিমন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ২ নভেম্বর ২০২৪ - ৩:৩২ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

এতে আহ্বায়ক হিসেবে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিমুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শাহরিয়ার কবির রিমনকে মনোনীত করা হয়েছে।

 

সংগঠনটির উপদেষ্টা আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হালিম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শিমুল রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩ মাসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

 

আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- হাসিবুর রহমান, সাদীয়া মাহমুদ মীম, জহুরুল ইসলাম, রিফাত মাশরাফি প্রত্যয়, মাহফুজ কবীর, রিজওয়ান খান, রিয়াদ, এহসানুল হক সায়িম এবং সৌরভ দাস।

 

আহ্বায়ক শিমুল হোসেন বলেন, ১৯৮৫ সালে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু করে। যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা হয়েছে মূলত সকলের মাঝে একটা সুন্দর ও সুশৃঙ্খল মেলবন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য। আমরা সকলে একত্রে পরিবারের মতো একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে প্রতিজ্ঞাবদ্ধ। জেলা কল্যাণ নামক এমন সুন্দর একটি জায়গায় আমাকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব অর্পণ করায় এবং কাজ করার সুযোগ প্রদান করার জন্য আমি যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জ রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান উঠে এলো ভয়াবহ নির্যাতনের কথা

ইসফাহানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত

জনপ্রিয় ইসলামিক শো ‘হাদ্দাসানা’য় ২য় ইবি শিক্ষার্থী মাহমুদুল

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

র‍্যাগিং ও সেশনজট নির্মূল করাসহ ইবি ছাত্রদলের ১৯ দাবি

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন

১৪ বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কাউন্সিল, ৫ সদস্যের কমিটি

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবন অবস্থায় আটক ৪