শনিবার, 2 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববি শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম নিহতের ঘটনায় ১০ লাখ টাকায় সুরাহা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
শনিবার, ২ নভেম্বর ২০২৪ - ৯:২৯ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম নিহতের ঘটনার প্রাথমিক সুরাহা হিসেবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের বিষয়টি আলোচনায় এসেছে।

সম্প্রতি এক সমঝোতা বৈঠকে নিহত মীমের পরিবারের জন্য এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সুরাহায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, সড়ক দুর্ঘটনায় মীমের মৃত্যুর ঘটনায় কেবল ক্ষতিপূরণের অর্থই যথেষ্ট নয়, বরং ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। তারা মনে করছেন, এই অর্থের বিনিময়ে ন্যায়বিচার আনা সম্ভব নয় এবং এটি একটি গুরুতর অপরাধকে লঘু করার প্রচেষ্টা।

মীমের সহপাঠী, বন্ধুরা  ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেছে এবং ন্যায়বিচারের দাবি জানাচ্ছে।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আওলাদ হোসেন রাজু বলেন, এদেশে দাবি আদায় করতে হলে সাধারণ মানুষের ভোগান্তি হবে এটা স্বাভাবিক বিষয়৷ শিক্ষার্থীদের উগ্রতা ও গাড়ির লাইট ভেঙ্গে  এবং সাংবাদিকদের মিটিংয়ে ঢুকতে না দেওয়ার প্রশ্নে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটেনি৷তবে লাইট ভাঙ্গার বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে৷

এ বিষয়ে পরিসংখ্যান বিভগের চেয়ারম্যান আহসান হককে তার নিজ বিভাগের শিক্ষার্থীদের উগ্রতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা শিক্ষার্থীদের আন্দোলন ছিল৷  আমি কোন ধরণের আন্দোলনের পক্ষে না৷ শিক্ষার্থীদের যার উগ্রতা করেছে সেটা দেখার এখতিয়ার আমার না৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের সড়ক থেকে উঠিয়ে আনতে আমাকে বিভাগীয় প্রধান হিসাবে কোন বার্তা দেওয়া হয়নি৷ এজন্য একটি গ্যাপ তৈরী হয়েছে৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, জনদুর্ভোগের বিষয়টি সত্যই দুঃখজনক৷ আমাদের শিক্ষার্থী মারা গেছে, সেহুতে শিক্ষার্থীদের আবেগ রয়েছে ৷ সবকিছু মিলিয়ে আমার চেষ্টা করেছি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে৷ বিভাগীয় চেয়ারম্যান ও ডিনসহ সকল শিক্ষকদের অংশগ্রহণে কীর্তখোলা হলে মিটিং হয়েছে৷ যদি কেউ দাবি করে প্রশাসন থেকে কিছু জানানো হয়নি তবে সেটা ভুল৷

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালের কোটিপতি পুলিশ সদস্য আনিছুর রহমান পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশে চাকরি

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

চলতি হজে সৌদি আরবে ৩৬ বাংলাদেশির মৃত্যু

ছাত্রলীগের ২ কর্মীকে আটক করছে আরএমপি

কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বৃষ্টিতে ভেজা গল্পগুলো, মাভাবিপ্রবির আকাশতলে

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল

পলাশবাড়ীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেকৃবিতে নিয়োগের নামে আওয়ামী পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ