শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বন্ধ ঘোষণা দুইটি ভাটা।

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ১১:৪০ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটা বন্ধ করে দিয়েছে। শনিবার (১৫ মার্চ) উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে তবকপুর এলাকায় অবস্থিত “এম আর বি ব্রিকস” এবং “এম এস বি ব্রিকস” নামক ইটভাটাগুলোর স্থাপনা ভেঙে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ, আনসার বাহিনী এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটে সীমান্তের ওপারে ঝুলে রইল বাংলাদেশির লাশ

খুবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের এল্যুমনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপি অমর একুশে বইমেলা